back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে মিথ্যা অভিযোগ দেওয়ায় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত

kbctgbd
৩০ এপ্রিল ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

মোঃ শামীম মিয়া,ষ্টাফ রিপোর্টারঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিবালয় উপজেলার জনসাধারণ ও সকল শ্রেনীর পেশার মানুষ।

উল্লেখ্য ২৭ ই এপ্রিল শনিবার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে বিবিরাস্তী গ্রামের কবরস্থানের সামনে থেকে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খানের গাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার সুত্রপাত ধরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খান সন্দিহান ভাবে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু ,তার ছেলে ফাহিম খান রনি ও তার ভাতিজা আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিম খান অনিক সহ ৮/১০ জনের বিরুদ্ধে শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।

হামলার অভিযোগের বিষয়টি সত্যতা প্রমাণিত না হওয়ায় চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খানের বিরুদ্ধে ৩০ ই এপ্রিল মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খান একজন সন্ত্রাসী,অপরাধের প্রশ্রয়দাতা, মসজিদ -মন্দিরে হামলাকারী, ভূমিদস্যু ও নারী কেলেঙ্কারির মত জঘন্যতম অপরাধ সাথে জড়িত। শিবালয় উপজেলা বাসী অনেক আগেই তাকে বয়কট করেছে।

২৭ ই এপ্রিল রাতে তার গাড়িতে কথিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনার দায় ভার বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু তার ছেলে ও ভতিজা সহ তার অনুসারীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি বুঝে গেছেন নির্বাচনে তার অবস্থান খুবই খারাপ। সে কারণেই একজন জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় ব্যক্তিত্ব বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য রহিম খান এ মিথ্যা নাকট সাজিয়েছেন এবং তা জনগণ বুঝে গেছেন।

একজন মুক্তিযোদ্ধা ও তার পরিবার কে হেয় প্রতিপন্ন করার কারণে ২৪ ঘন্টার মধ্যে রহিম খানকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফাহিম রহমান খান রনি,উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুর রহমান মৃধা, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম মোল্লা, উলাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল মজিদ ,বিএনপি নেতা মোঃ আব্দুর রফিক ও আক্তার হোসেন আনন্দ, আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাইয়েম মুত্তাকিম খান অনিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ বাবুল হোসেন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং উপজেলার হাজারো জনসাধারণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৬ দিন পর আংশিক চালু এলএনজি টার্মিনাল

কক্সবাজারের মহেশখালীতে দুর্ঘটনার পর বন্ধ থাকা ভাসমান এলএনজি (তরলীকৃত...

হাম উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, মুহূর্তেই রক্তাক্ত যুবক

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন বালুখালী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে...

তেহারির সঙ্গে ইট! চুয়েট ক্যানটিনে নতুন বিতর্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ...

রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত ভারতীয় সাংবাদিক...

সর্বশেষ