back to top

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ ইকোনমিক জোন নির্মাণাধীন সেতুর তিন‌টি গার্ডার ধস, চাপা পড়েছে এক শ্রমিক

kbctgbd
২ এপ্রিল ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

সাব্বির মির্জা, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ব্রিজের তিনটি গার্ডার ধসের ঘটনা ঘটেছে। গার্ডার ধসের এ ঘটনায় গার্ডা‌রের নি‌চে চাপা পড়েছেন এক শ্রমিক। এ ঘটনায় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার অভিযান চালাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা‌টি ঘ‌টে সিরাজগঞ্জের ইকোনমিক জোনে এলাকায়। এক‌টি নির্মাণাধীন ব্রিজ এর ৩টি গার্ডার ধসে প‌রে। সে সময় ওই গার্ডারে ৩ জন শ্রমিক কাজ করছিলেন। একজন শ্রমিক এখনো গার্ডারের নিচে চাপা পড়ে আছেন, বা‌কি দু জ‌নের ম‌ধ্যে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং আরেকজন সামান‌্য আহত হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান ব‌লেন, জুবায়ের (২২), মো. হাফিজুল (২৪) ও জহুরুল ইসলাম (৬০) নামের তিন শ্রমিক ওই ব্রিজে কাজ করছিলেন। এর ম‌ধ্যে জুবায়ের গার্ডারের নিচে চাপা পড়েছেন, তি‌নি সিরাজগঞ্জ সদরের মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে। এই দুর্ঘটনা থে‌কে বে‌ঁচে যাওয়া শ্রমিক হাফিজুল বলেন, আমরা তিন জনই দুই গার্ডারের মাঝখানে ক্রস গার্ডারের কাজ করছিলাম। হঠাৎ গার্ডারগুলো ভেঙে পড়ে। এ সময় আমি দৌড়ে সরে গেলেও বাকি দুজন সরতে পারেনি। পরে পাশে কাজ করা আরও কয়েকজন এগিয়ে এসে জহুরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে জুবায়ের এমনভাবে চাপা পড়েছে যে তাকে আমরা খুঁজে পাইনি। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে যায়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসিবুল্লাহ বলেন, খবর পাওয়ার পরেই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়। আইনশৃঙ্খলার যেন অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। ধসে যাওয়া গার্ডারের নিচে একজন চাপা পড়ে আছেন। ফায়ারসার্ভিস তাকে উদ্ধারে কাজ করছেন। আমরা তাদেরকে সহযোগিতা করছি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার পরেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আমরা জানতে পেরেছি এখানে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে একজনকে আগেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এক জন সুস্থ‌্য আ‌ছে, বা‌কি একজন শ্রমিক ধসে যাওয়া গার্ডারের নিচে চাপা পড়ে আছেন। তার শুধু হাত দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি মারা গেছেন। তাকে উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

টুথপেস্টের পর এবার রান্নার তেলেও মাইক্রোপ্লাস্টিক!

রাজধানী ঢাকার বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা সয়াবিন...

তারেক রহমানকে সারজিসের বিস্ফোরক মন্তব্য

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে...

ইউটিউবে এআই-ভিডিও নিয়ে কড়াকড়ি

এআই দিয়ে কয়েক মিনিটেই ভিডিও বানিয়ে ইউটিউব থেকে আয়...

চন্দনাইশে একা থাকা বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে একা বসবাসকারী...

জীবনের নিরাপত্তা চেয়ে পিয়ার জিডি, তদন্তের নির্দেশ

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল (জান্নাতুল ফেরদৌস পিয়া)...

সর্বশেষ