back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ৬৫ মব সহিংসতায় নিহত ২৩, কারা হেফাজতে মৃত্যু ২৪

নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬ ১:৩১ অপরাহ্ণ

সেপ্টেম্বর মাসে দেশে মব সহিংসতার অন্তত ৬৫টি ঘটনায় ২৩ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন। একই সময়ে কারা হেফাজতে ২৪ জনের মৃত্যুর তথ্য উঠে এসেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে এমএসএফ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগের মাস আগস্টের তুলনায় মব সহিংসতায় নিহতের সংখ্যা কিছুটা কমলেও এ ধরনের ঘটনা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

এমএসএফের তথ্য অনুযায়ী, চুরি, ডাকাতি, জমি ও অর্থনৈতিক বিরোধ, বাকবিতণ্ডা এবং যৌন সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য সংখ্যক মব সহিংসতার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, আগস্টে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ছিল ৯ জন। সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে এমএসএফ।

প্রতিবেদনে আরও বলা হয়, সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতার বিভিন্ন ঘটনায় ৩৮৪ জন আহত এবং অন্তত একজন নিহত হয়েছেন। অশনাক্ত হামলায় আরও সাতজন নিহত হওয়ার তথ্য দিয়েছে সংস্থাটি।

এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের তথ্যও উঠে এসেছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৫ জন নারী। অপর একজনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

সাংবাদিকদের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা কিছুটা কমলেও আইনি হয়রানি বেড়েছে বলে জানিয়েছে এমএসএফ। সেপ্টেম্বরে ২৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার হয়েছেন। একই সময়ে নয়জন সাংবাদিক আইনি হয়রানির মুখে পড়েছেন।

ডিজিটাল বা সাইবার আইনে মামলার সংখ্যাও বেড়েছে। আগস্টে এ ধরনের মামলা ছিল তিনটি, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে আটটিতে। একই সময়ে এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তারের সংখ্যাও তিন থেকে বেড়ে আটজনে পৌঁছেছে।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

তাদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি একটি জাতিগত নির্যাতনের ঘটনাও নথিভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে কুষ্টিয়ার মহাশ্মশানে গরু জবাই করে পিকনিক এবং চিতা ও সমাধির ওপর জুতা পায়ে ছবি তোলার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত ও আহত হওয়া, আটক এবং পুশইনের চেষ্টার বিভিন্ন ঘটনাও প্রতিবেদনে তুলে ধরেছে এমএসএফ। মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি আহত হওয়ার তথ্যও রয়েছে।

সব মিলিয়ে, সেপ্টেম্বরের মানবাধিকার পরিস্থিতিতে মব সহিংসতা, হেফাজতে মৃত্যু, রাজনৈতিক সহিংসতা, সাংবাদিক হয়রানি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার মতো বিষয়গুলোকে উদ্বেগের কারণ হিসেবে তুলে ধরেছে এমএসএফ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ