back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ

কার্যালয়ে হামলার পর নিরাপত্তা চাওয়ায় রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। একই সঙ্গে তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, পরিবারকে টেনে আক্রমণ এবং আর্থিক নথি তলবের নামে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

বুধবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব অভিযোগ করেন সালমান মুক্তাদির।

ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দিন ধরে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, মিডিয়া সেল, সংবাদকর্মী, বিভিন্ন পেজ ও রাজনৈতিক নেতাকর্মীরা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার ভাষ্য, এই শক্তি ও সম্পদ দেশের অপরাধ দমনে ব্যবহার করা হলে পরিস্থিতির বড় পরিবর্তন সম্ভব ছিল।

সালমান মুক্তাদির বলেন, কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, সাধারণ নাগরিক হিসেবে কথা বলার কারণেই তার ওপর এমন চাপ তৈরি করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, হামলার ঘটনায় অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার পরিবর্তে তার মানসিক প্রতিক্রিয়া, অবস্থান ও বক্তব্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

মামলা না হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, চট্টগ্রাম থেকে নির্ঘুম অবস্থায় সরাসরি থানায় গিয়ে দীর্ঘ সময় ব্যয় করে বিস্তারিত তথ্য দিয়ে অভিযোগ দায়ের করার পরও কেন মামলা হয়নি, সেই ব্যাখ্যা প্রশাসনের দেওয়া উচিত। তার অভিযোগ, বিচার পাওয়ার বিষয়টি পাশ কাটিয়ে ঘটনাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জুলাইয়ের গণআন্দোলন প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন সালমান।

তিনি বলেন, যারা দাবি করছেন তারা ওই আন্দোলনে তার সঙ্গে একই কাতারে লড়াই করেছেন, তাদের সঙ্গে তার অবস্থান এক ছিল না। তার দাবি, তিনি কোনো দলের হয়ে নয়, সাধারণ মানুষের জন্য এবং দেশের স্বার্থে অবস্থান নিয়েছিলেন।

কার্যালয়ে হামলার বর্ণনা দিয়ে সালমান মুক্তাদির বলেন, রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত তার কর্মস্থলে, যেখানে রাতে তার স্ত্রী-সন্তান ও সহকর্মীরা থাকেন, সেখানে অস্ত্রধারী ও মুখোশপরা একদল ব্যক্তি একাধিক ট্রাকে এসে ভাঙচুর চালায়।

আর্থিক নথি তলবের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। সালমান বলেন, তিনি প্রকাশ্যে কথা বলার পরই কেন হঠাৎ তার ব্যাংক হিসাব ও আর্থিক নথি তলবের প্রয়োজন দেখা দিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ব্যাংক হিসাব, চুক্তিপত্র, আর্থিক লেনদেন, অংশীদারিত্ব ও অফিস ভাড়ার দলিলসহ প্রয়োজনীয় যেকোনো নথি নিয়ম অনুযায়ী চাইলে তা দেওয়া হবে।

এদিকে সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য চেয়ে দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোতে জরুরি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউর ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো নির্দেশনায় সালমান মুক্তাদিরের হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি), ব্যাংক বিবরণী, অর্জিত সুদের আয় ও উৎসে করের (টিডিএস) নথিসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। নির্দেশনায় এসব তথ্য এক ঘণ্টার মধ্যে জরুরি ভিত্তিতে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে বলা হয়।

এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের কার্যালয়ে একদল দুর্বৃত্ত ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ধারণ করা এক ভিডিওতে তিনি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। শুরুতে হামলার পেছনে চাঁদাবাজির অভিযোগ তুললেও পরে তিনি জানান, তার কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি।

এ ঘটনায় সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। এরপর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করে দীর্ঘ ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ