স্মার্টফোন কিনতে আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে ফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
শুধু স্মার্টফোন নয় তরুণদের উদ্যোক্তা বানাতেও নেওয়া হয়েছে বড় উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠন করা হয়েছে ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল। এখান থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানত ছাড়াই ঋণ দেওয়ার কথা জানানো হয়েছে।
ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যানের কথাও জানানো হয়েছে।
সরকারি চাকরিজীবীদের জন্যও আসছে নতুন কাঠামো। সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকাবেতন কাঠামোর অনুমোদনের কথা বলা হয়েছে।
শিক্ষাক্ষেত্রেও রয়েছে একাধিক ঘোষণা। শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি বৃত্তি এবং এসএসসিতে শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এদিকে কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে সুষম খাবার এবং সেরা ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে।
প্রবাসী আয়ের ক্ষেত্রেও ইতিবাচক প্রবৃদ্ধির কথা জানিয়ে বলা হয়েছে, গত ছয় মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
পাশাপাশি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ এবং নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠানোর কথাও জানানো হয়েছে।
সব মিলিয়ে স্মার্টফোনের দাম কমানো থেকে শুরু করে কর্মসংস্থান, শিক্ষা ও প্রবাসী আয়, এক সংবাদ সম্মেলনেই উঠে এসেছে একাধিক বড় উদ্যোগের ঘোষণা।
আরু|



