সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাকআপ কী-র আড়ালে রহস্যময় চক্র

আরু
বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ ‘সিগন্যাল’-এর ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের ফিশিং বা প্রতারণামূলক সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। এতে ব্যবহারকারীদের সংরক্ষিত বার্তার ব্যাকআপ চাবি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা নিজেদের ‘সিগন্যাল সহায়তা দল’ পরিচয় দিয়ে ব্যবহারকারীদের কাছে বার্তা পাঠাচ্ছে। এসব বার্তায় দাবি করা হচ্ছে, প্রযুক্তিগত সমস্যার কারণে সংরক্ষিত বার্তা, ছবি ও অন্যান্য ডেটা হারিয়ে যেতে পারে।

এরপর সমস্যা সমাধানের অজুহাতে ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাকআপ রিকভারি কী বা পুনরুদ্ধার চাবি চাওয়া হচ্ছে। এই চাবির মাধ্যমেই ব্যবহারকারীর সংরক্ষিত তথ্য পুনরায় অ্যাক্সেস করা সম্ভব।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক জশ রোগিন প্রথম এ ধরনের প্রতারণামূলক বার্তার একটি স্ক্রিনশট প্রকাশ করেন। তার দাবি, চীনা কমিউনিস্ট পার্টির সমালোচক কয়েকজন কর্মীও এমন বার্তা পেয়েছেন।

ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘অ্যাকসেস নাউ’-এর একজন পরিচালকও একই ধরনের একাধিক অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন। তবে শুধু রাজনৈতিক কর্মী নয়, সাধারণ ব্যবহারকারীরাও এই হামলার লক্ষ্য হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটি মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিংভিত্তিক প্রতারণা, যেখানে ভুয়া পরিচয় ব্যবহার করে ব্যবহারকারীদের আস্থা অর্জনের চেষ্টা করা হয়।

এ বিষয়ে সিগন্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কখনোই ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে না এবং কখনোই রিকভারি কী, সিকিউরিটি কোড বা সংবেদনশীল তথ্য চায় না। তাই এ ধরনের বার্তাকে সরাসরি প্রতারণা হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কোনো ব্যবহারকারী যদি ভুল করে রিকভারি কী হ্যাকারদের হাতে তুলে দেন, তবে তারা সহজেই তার পুরোনো বার্তা, ছবি ও অন্যান্য ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারে।

গত বছর সিগন্যাল নিরাপদ ব্যাকআপ সুবিধা চালু করে, যেখানে তথ্য শক্তিশালী এনক্রিপশনের মাধ্যমে সংরক্ষিত থাকে। এই ডেটা পুনরুদ্ধারের জন্য কেবল ব্যবহারকারীর নিজস্ব রিকভারি কী প্রয়োজন হয়।

তাই ব্যবহারকারীদের অনুরোধ করা হয়েছে—রিকভারি কী কখনোই কারও সঙ্গে শেয়ার না করা এবং সন্দেহজনক বার্তা পেলেই সতর্ক থাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফলের ফেলে দেওয়া খোসায় নতুন রেসিপি

গ্রীষ্মকাল হলো ফলের মৌসুম। এই সময় আমরা প্রায় সবাই...

রোহিঙ্গা ইস্যুতে ২০ লাখ ইউরো দেবে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ইউরো...

এনসিপি নেতাকে গণপিটুনি, পরে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গণপিটুনি...

সুন্দরবনে ৩ মাস প্রবেশ নিষেধ, বিপাকে জেলে ও পর্যটন খাত

জীববৈচিত্র্য রক্ষা ও মাছ-বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবন-এ ১...

জঙ্গল সলিমপুরে উন্নয়ন ও পুনর্বাসন পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে কোনোভাবেই অপরাধীদের আস্তানা হতে দেওয়া...

সর্বশেষ