রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় আহত-৩

kbctgbd

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

প্রীতি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামে স্থানীয়রা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় আশিক মিয়ার ছেলে ইছাক মিয়াকে অংশগ্রহণ করতে না দেয়ায় একই এলাকার মো. জহির আহমদের ছেলে রাব্বি, সাব্বির ও মেরাজসহ মাঠে কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টায় সাইফুর, আবুল, জিয়াউর, ইছাক, কয়েছ মিয়াসহ ৬/৭ জনের সদস্য মিলে একই এলাকার জহির মিয়ার ছেলে রাব্বি, সাব্বির ও সাজ্জাদ মিয়ার ছেলে মেরাজসহ অন্যান্যদের উপর হামলা চালায়। হামলায় রাব্বি, সাব্বির ও মেরাজ মিয়া গুরুতর আহত হন। আহতদেরকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) আহতদের মধ্যে সাব্বির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত রাব্বি ও সাব্বির এর বাবা জহির আহমদ বাদি হয়ে এ ঘটনায় সাইফুর রহমান, আবুল হাসান, জিয়াউর রহমান, ইছাক মিয়া, কয়েছ মিয়াকে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জহির আহমেদ বলেন, আমার ছেলে ও ভাতিজার উপর অতর্কিত হামলা করে তাদের আহত করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আমি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।

তবে অভিযুক্ত আবুল হাসান জানান, খেলায় কিছু সমস্যা হয়েছে এবং সাথে সাথেই সমাধান করা হয়েছে। এরপর রাতে আমি বাসায় যাওয়ার সময় অভিযোগকারীরা আমার উপর হামলা চালিয়েছে।

তখন নিজেকে আত্মরক্ষা করি।

এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ প্রতিবেদককে বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত রিপোর্ট এর পর এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

সক্ষমতার ৫০ শতাংশ উৎপাদন হয় নবায়নযোগ্য বিদ্যুৎ

বাংলাদেশে বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার তুলনায় নবায়নযোগ্য জ্বালানির...

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৩ জুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার...

সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য সব দরজা বন্ধ হয়ে যায়নি

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেছেন, পৃথক সচিবালয়...

বড় বোনের পিছে পিছে বের হওয়াই কাল হলো রামিসার

রাজধানীর পল্লবীতে ভাড়া বাসায় বাবা, মা ও বড় বোনের...

পটিয়ায় ভিপি নুরকে ঘিরে উত্তেজনা

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ চট্টগ্রামের পটিয়ায় ‘জুলাই গণসমাবেশ’...

নিউজে সর্বশেষ