back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

দারুণ ফর্মে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান আবারও নাম লেখালেন ইতিহাসের পাতায়। মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্টে অবদান রাখার রেকর্ড গড়েছেন ১৬ বছর ৩৩৬ দিন বয়সী এই তরুণ।

রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কাভান সুলিভান। ম্যাচের ৫০তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই গোলের মধ্য দিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন কাভান।

রেড বুলসের বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ের নিখুঁত শটে দূরের পোস্টে বল পাঠান এই তরুণ। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল, আর ক্যারিয়ারের ৩৪তম ম্যাচে পাওয়া তৃতীয় গোলও এটি।

২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে আমেরিকার শীর্ষ পেশাদার লিগে অভিষেক করে ইতিহাস গড়েছিলেন কাভান। সেই সময় তিনি ছিলেন আমেরিকার যেকোনো শীর্ষ লিগে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার। তবে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল ও অ্যাসিস্টের জন্য তাকে চলতি মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এবার ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করলেন কাভান। লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে তিনি মাত্র তৃতীয় ফুটবলার, যিনি টানা চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের মাধ্যমে সরাসরি গোলে অবদান রেখেছেন। একই সঙ্গে ১৬ বছর ৩৩৬ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি হয়েছেন এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে প্রথম গোলটি আসে ২১তম মিনিটে। ক্যারিয়ারের সেরা ১১তম গোল করে দলকে এগিয়ে দেন মিলান ইলোস্কি। দলের প্রথম দুই গোলের ক্ষেত্রে ইন্ডিয়ানা ভ্যাসিলিভ ও ড্যানলি জিন জ্যাকস নিজেদের চলতি মৌসুমের প্রথম দুটি অ্যাসিস্টের দেখা পান।

এরপর ৬৫তম মিনিটে ১৮ বছর বয়সী নীল পিয়েরে গোল করে ফিলাডেলফিয়ার ব্যবধান ৩-০ করেন। মাত্র সাত ম্যাচে এটি তার চতুর্থ গোল। ব্রুনো দামিয়ানি ও ইলোস্কির সহযোগিতায় আসে গোলটি।

শেষদিকে ৭৪তম মিনিটে নিউইয়র্ক রেড বুলসের হয়ে একটি গোল শোধ করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। গত মৌসুমে ১৭ গোল করা এই ফরোয়ার্ডের চলতি মৌসুমে এটি তৃতীয় গোল।

তবে শেষ পর্যন্ত কাভান সুলিভানের দলই ৩-১ ব্যবধানে জয় তুলে নেয়। এই জয়ের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলার আবারও জানান দিলেন_বিশ্ব ফুটবলে তার সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ