back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ব্রাজিলের প্রতিনিধি দল, বাংলাদেশের সঙ্গে ম্যাচের সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬ ৭:২১ অপরাহ্ণ

বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের। এমনকি ঢাকায় ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরই মধ্যে ভেন্যু পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল। কলকাতা থেকে ব্রাজিলে ফেরার পথে আকস্মিকভাবে ঢাকায় আসেন পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি।

রোববার বিকেল ৩টার দিকে তারা ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন। সেখানে মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স, গ্যালারি ও ডাগআউটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এমনকি গ্যালারি ও ডাগআউটের চেয়ারেও বসে স্টেডিয়ামের পরিবেশ পর্যবেক্ষণ করেন তারা।

ব্রাজিলের প্রতিনিধি দলের সঙ্গে আধা ঘণ্টারও বেশি সময় ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে আসা প্রতিনিধি দলটি পরে হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে রাতে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। এর আগে সন্ধ্যায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ব্রাজিল দলের প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

পরিদর্শন শেষে ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করে ম্যাচ খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল। এমনকি বাংলাদেশের বিপক্ষেও খেলার আগ্রহ রয়েছে তাদের।

৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল ঢাকায় অনুশীলন করতে পারে কি না এ বিষয়ে ইকবাল হোসেন বলেন, প্রতিনিধি দলটি এখনো নির্দিষ্ট কিছু জানায়নি। তারা স্টেডিয়াম ও মাঠের পরিবেশ সম্পর্কে নিজেদের ফেডারেশনকে জানাবে। প্রয়োজন হলে মাঠ আরও প্রস্তুত করে দেখতে তারা আবারও ঢাকায় আসতে পারে।

এর আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এরপর অস্ট্রেলিয়া থেকে ভারতে যাওয়ার আগে বাংলাদেশে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ৩০ সেপ্টেম্বর অথবা ১ অক্টোবর ঢাকায় অনুশীলন করে পরে কলকাতায় যাওয়ার গুঞ্জনও রয়েছে।

তবে ব্রাজিল শুধু অনুশীলনের জন্য ঢাকায় আসবে, নাকি ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলবে তা এখনো নিশ্চিত নয়। ব্রাজিল ফুটবল ফেডারেশনের পরবর্তী সিদ্ধান্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ