back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে কেন ঝুলে গেল ভারতের বাংলাদেশ সফর?

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৬ ২:০০ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ নিয়ে ফের দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশে ভারতীয় দলের আসার কথা থাকলেও সফরটি এখনো চূড়ান্ত হয়নি। বরং সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রশ্ন, শেষ পর্যন্ত কি বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া?

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সফরের আগে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। সরকারের সিদ্ধান্তের পরই সফর নিয়ে চূড়ান্তভাবে এগোবে বোর্ড।

বিষয়টি নিয়ে ভারতীয় হাইকমিশনের সঙ্গেও আলোচনা চলছে।

এদিকে সফরের প্রস্তাবিত সূচিও নতুন সমস্যায় পড়েছে। বাংলাদেশে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা।

প্রস্তাবিত সূচিতে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি হওয়ার কথা রয়েছে। ভারতীয় দলের ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনাও করা হয়েছিল।

কিন্তু ১২ আগস্ট বিসিসিআই আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। দিল্লিতে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে বাংলাদেশের প্রস্তাবিত সূচির শেষ ম্যাচের সঙ্গে ভারতের নতুন সূচির সরাসরি সংঘাত তৈরি হয়েছে।

এখন প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশ সফর পিছিয়ে যাবে? নাকি আফগানিস্তানের সিরিজের সূচিতে পরিবর্তন এনে বাংলাদেশ সফরকে জায়গা করে দেওয়া হবে? এরই মধ্যে কিছু ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই ক্রিকেট বোর্ড বাংলাদেশের সফরের জন্য সেপ্টেম্বরের প্রথম ভাগের একটি সময়সীমা নিয়ে কাজ করছে। তবে সবকিছুই নির্ভর করছে ভারত সরকারের অনুমোদনের ওপর।

এই অনিশ্চয়তার পেছনে শুধু ক্রিকেটীয় সূচি নয়, দুই দেশের সাম্প্রতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত বছর স্থগিত হওয়া ভারত-বাংলাদেশ সিরিজটি এ বছর সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীর্ঘ আলোচনার পর দুই বোর্ড আবারও সিরিজটি মাঠে ফেরানোর উদ্যোগ নেয়।

তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকায় ভারতের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে সফরের ক্ষেত্রে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লির অবস্থান এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবুও এখন পর্যন্ত ভারতের বাংলাদেশ সফর বাতিলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বরং বিসিসিআই ও বিসিবির মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাই আপাতত সফর বাতিলের চেয়ে বলা যায় ভারতের বাংলাদেশ সফর ঝুলে আছে দিল্লির সিদ্ধান্ত ও সূচি সমন্বয়ের ওপর।

শেষ পর্যন্ত ভারত বাংলাদেশে আসে কি না, নাকি আবারও পিছিয়ে যায় বহু প্রতীক্ষিত সিরিজ সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্যাংক থেকে...

ফের প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের একটি ভিডিও...

দেশের বাজারে স্বর্ণের দামে পতন

টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের...

চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

চট্টগ্রাম নগরে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশাচালকরা।...

ফেসবুকে এবার বিনামূল্যে নীল টিক!

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন ‘Facebook Verified’ সুবিধা চালু করেছে...

সর্বশেষ