back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ হার, নীরবতা ভাঙলেন মেসি

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর অবশেষে নীরবতা ভেঙে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, “কষ্টটা অনেক বেশি এবং আমার জন্য এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে আমি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখব। মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজার করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে।”

৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা বলেন, পুরো একটি দেশের ভালোবাসা ও সমর্থনই দলকে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও লেখেন, “পুরো একটি দেশের ভালোবাসা এই দলের পরিশ্রম ও চেষ্টার সঙ্গে মিলে আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে এসেছে। আজ আমরা কী করেছি, তা মূল্যায়ন করা কঠিন। তবে এই দলটি পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে, যা নিঃসন্দেহে গর্বের।”

মেসি ফলাফলের চেয়ে পুরো টুর্নামেন্টে দলের লড়াই ও আত্মত্যাগকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে, প্রতিটি ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়া, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো এবং দলের ঐক্যই সবচেয়ে বড় অর্জন।

ভক্তদের উদ্দেশে দেওয়া বার্তার শেষাংশে মেসি বলেন, “আমরা আরও একবার পুরো দেশকে এক করতে পেরেছি। সবাই একই অনুভূতির অংশ হতে পেরেছে এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগ করে নিয়েছে।”

স্পেনের বিপক্ষে ফাইনালে হারলেও আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা নিয়ে গর্ব প্রকাশ করেছেন মেসি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এই পরাজয়ের কষ্ট কাটিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য দলকে আরও শক্তভাবে ফিরে আসতে হবে।

মেসির এই বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো সমর্থক তার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রাকে প্রশংসা করে মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে দক্ষিণ...

ইতালি পাঠানোর নামে ভয়ংকর জালিয়াতি, গ্রেপ্তার ৭

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য এক নারীকে ইতালিতে পাঠিয়ে ভিসা...

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ...

সর্বশেষ