back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ের শেষ লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন

নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬ ১:৫১ পূর্বাহ্ণ

পাঁচ সপ্তাহের রোমাঞ্চকর লড়াই শেষে অবশেষে শুরু হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (বর্তমান নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়াম) বাংলাদেশ সময় সোমবার ম্যাচটি শুরু হয়।

ফাইনাল ঘিরে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন এই এক ম্যাচে। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা, অন্যদিকে লামিন ইয়ামাল, রদ্রি ও দানি ওলমোদের স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করে স্পেন।

ফাইনালে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেমিফাইনালের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে সেমিফাইনালে জেতা একই একাদশ ধরে রেখেছেন।

শুধু শিরোপাই নয়, এই ম্যাচ ঘিরে রয়েছে আরও নানা আকর্ষণ। বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান, তারকাবহুল সাংস্কৃতিক পরিবেশনা এবং ইতিহাস গড়ার লড়াই—সব মিলিয়ে ফুটবল বিশ্বের নজর এখন আর্জেন্টিনা-স্পেন মহারণে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ...

গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ৩৬ ঘণ্টা পর ফেরত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক...

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

সর্বশেষ