back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:
৭ জুলাই ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ

বিশ্বকাপের কোনো ম্যাচই যে সহজ নয়– সেই মন্তব্য আগেই করেছিলেন আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি। শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে সেটি হাড়েই হাড়েই টের পেয়েছে আলবিসেলেস্তেরা। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে ৩-২ ব্যবধানে জিতলেও আর্জেন্টিনার ৩৯ বছর বয়সী মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসিকে পুরো ১২০ মিনিটই মাঠে থাকতে হয়েছিল। রেফারির শেষ বাঁশির পর যেন হাফ ছেড়ে বেঁচেছিল পুরো দল।

এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মিশর। আজ মঙ্গলবার রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে ফুটবলপ্রেমী ও আর্জেন্টাইন ভক্তদের মনে বড় প্রশ্ন ছিল— বিশ্বকাপে নিজের ৩০তম ম্যারাথন ম্যাচে ১২০ মিনিট খেলার পর ৩৯ বছর বয়সী মেসির ফিটনেস কেমন? তিনি কি মিশরের বিপক্ষে শুরু থেকে খেলবেন?

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভক্তদের সেই উদ্বেগ দূর করেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসির ফিটনেস নিয়ে সুখবর দিয়ে তিনি বলেন, “লিও ভালো আছে। ৩৯ বছর বয়সে ১২০ মিনিট খেলা সত্ত্বেও সে কোনো শারীরিক সমস্যার কথা রিপোর্ট করেনি।” স্কালোনির এমন মন্তব্যে স্পষ্ট যে, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে (Starting XI) অধিনায়কের থাকা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

এবারের বিশ্বকাপের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করে স্কালোনি বলেন, “আমার মতে এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন বলে প্রমাণ হয়েছে। এখানে কোনো নির্দিষ্ট দল দাপুটে অবস্থানে আছে বলা যাবে না। ফ্রান্সকে শক্তিশালী মনে হয়েছিল, এখনও সেটা আছে; তবে প্যারাগুয়ের সঙ্গে তাদের ১-০ গোলে জিততে সংগ্রাম করতে হয়েছে।”

শুধু ফ্রান্স বা আর্জেন্টিনা নয়, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেনের যাত্রাপথও মসৃণ নয়। নিজেদের প্রথম ম্যাচেই তাদের গোলশূন্য সমতায় রুখে দিয়েছিল কেপ ভার্দে।

আর্জেন্টাইন কোচ যোগ করেন, “স্পেন শেষ পর্যন্ত সংগ্রাম করছে। বিশ্বকাপের আগে দেখানো ফর্ম কোনো দলই অব্যাহত রাখতে পারছে না। প্রতিপক্ষ দলগুলোও ভালো খেলছে এবং আমরা অতীতে যা দেখে এসেছি, তার চেয়ে পরিস্থিতি এখন ভিন্ন। যেসব খেলোয়াড় অনেক ম্যাচ খেলেছে তারাও বিষয়টি অনুধাবন করছে।”

গ্রুপ পর্বের তিন ম্যাচে অনায়াসে জিতে নকআউটে এসেছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে তাদের কঠিন পরীক্ষা নিয়েছে। মেসির গোলেই আর্জেন্টিনা প্রথমে লিড নিলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতায় ফেরে কেপ ভার্দে। ম্যাচে জয় ছাড়া বিকল্প না থাকায় মেসিকে পুরো ১২০ মিনিটই খেলতে হয় এবং শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আজকের ম্যাচে প্রতিপক্ষ মিশর ও তাদের প্রধান তারকা মোহামেদ সালাহ’র প্রশংসা করে আর্জেন্টাইন কোচ বলেন, “আমরা সতর্ক আছি, কারণ মিশর ভালো প্রতিপক্ষ। তাদের খুব ভালো দল আছে, অভিজ্ঞ খেলোয়াড় এবং লম্বা সময় ধরে দলটিকে পরিচালনা করা কোচ আছেন। সালাহ বড় তারকা, তার মুখোমুখি হতে পারা আনন্দের বিষয়।” তবে সালাহ-কে রুখতে আর্জেন্টিনা কোনো একক পরিকল্পনা নয়, বরং সম্মিলিতভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

ফুটবলবোদ্ধাদের চোখে মিশর ম্যাচে আর্জেন্টিনাই ফেভারিট। নিজেদের এই অবস্থান নিয়ে স্কালোনির ভাষ্য, “এই দলটি বছরের পর বছর যেখানেই গেছে, শিরোপার দাবিদার হিসেবে থেকেছে এবং সবসময়ই ভালো খেলেছে। এমনকি যখন পরিস্থিতি অনুকূলে থাকে না, তখনও আমাদের খেলার মান গ্রহণযোগ্য। আমরা চারটি ম্যাচেই জিতেছি এবং এটা সন্তোষজনক। তবে বরাবরের মতোই, কিছু বিষয় এখনও শুধরে নেওয়ার আছে।”

আজ রাতে আটলান্টার মাঠে মেসির নেতৃত্বে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে মাঠে নামবে আর্জেন্টিনা, নাকি সালাহ-র মিশর নতুন কোনো চমক দেখাবে— তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ