back to top

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলা থেকে ভয়াবহ সংঘর্ষ, আহত ৩০, গ্রেফতার ৫

kbctgbd
৬ মার্চ ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ

মো খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা, প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা বন্টন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতরা জেলা সদরসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার বিরাশার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ১০টি বাড়িঘরে অগ্নিসংযোগ ও অন্তত ৩০টি বাড়ি লুটপাট হয়।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, রোববার রাতে জুয়া খেলা নিয়ে কাশেম মাস্টার ও বাবুল মিয়ার গোষ্ঠীর সদস্য আল আমিনের সঙ্গে তাজ মোহাম্মদ ইয়াছিন ও দুলাল আনসারি গোষ্ঠীর সদস্য নুরুল্লা এবং সুজনের বাগবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে মঙ্গলবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি পিস্তলের ব্যবহার করতেও দেখা যায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে নাটাই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সাঈদ ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবুল কাশেমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় চেয়ারম্যান মো. আবু সাঈদ জানান, জুয়া খেলার ঘটনা নিয়ে একাধিক গোষ্ঠীর মধ্যে সংর্ঘষের সূত্রপাত হয়। সোমবার সংঘর্ষের ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা ব্যর্থ হই। আজ কয়েকভাবে বিভক্ত হয়ে তারা সংর্ঘষে লিপ্ত হয়। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জড়িতদের গ্রেফতার ও শাস্তি প্রদান করতে প্রশাসনকে সহযোগিতা করব।

এদিকে আড়াই ঘন্টার বেশি সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় দাঙ্গাবাজদের হামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) মো. সোহেল সহ ৪ পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়ার টাকা ভাগভাটুয়ার গরমিল এবং পূর্ব কথা কাটাকাটি জের ও আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল পরিমান অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার...

পরিবারের ৫ সদস্য মিলে তরুণীকে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে ভিন্ন জাতের এক যুবকের সঙ্গে...

এক যুবককে বিয়ে করলেন তিন বোন!

ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন...

বাংলাদেশিদের জন্য উন্মুক্ত এশিয়ার ৬ দেশ

বিদেশ ভ্রমণের পরিকল্পনায় অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে...

সর্বশেষ