back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনসংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬ ৮:১১ অপরাহ্ণ

সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বনাঞ্চল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন রিসোর্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। খুলনার ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকায় থাকা ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধ এবং স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় থেকে রিসোর্ট মালিকদের লিখিতভাবে এ নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ১০টি রিসোর্টকে ৩০ দিনের মধ্যে এবং নতুন তৈরি হওয়া আটটি রিসোর্টকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশের আওতায় থাকা রিসোর্টগুলো হলো- অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়া বন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশোধিত ২০১০ সালের বিধান অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নিয়মিত মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ জানান, অনুমোদন ছাড়া রিসোর্ট নির্মাণের অভিযোগে এর আগে ১০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা জবাবের পাশাপাশি অনুমোদনের জন্য আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারেনি। ফলে ৩০ সেপ্টেম্বর তাদের আবেদন বাতিল করা হয় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নতুন করে তৈরি হওয়া আরও আটটি রিসোর্টকে ৩০ সেপ্টেম্বর সাত দিনের মধ্যে গ্রহণযোগ্য স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার তাদের কার্যক্রম বন্ধ এবং ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পরিবেশ অধিদপ্তরের আওতাধীন খুলনা জেলার তিনটি এলাকার তথ্যের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিলা, বৈদ্যমারী ও চাঁদপাই বাগেরহাট জেলার মধ্যে হওয়ায় সেসব এলাকার রিসোর্টের তথ্য খুলনা জেলা কার্যালয়ের কাছে নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

সুন্দরবনের সংবেদনশীল পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ