back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডের প্রলোভনে ৯৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আটক নারী 

নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬ ৮:৪৪ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ছয়জনের কাছ থেকে মোট ৯৮ হাজার টাকা নেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

আটক নার্গিস আক্তার (৩৬) উপজেলার মৃগালী গ্রামের খোকন আলীর স্ত্রী।

মঙ্গলবার উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রায়ের বাজার তদন্তকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হয়ে সন্ধ্যায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য থানায় হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বপরিচয়ের সূত্র ধরে নার্গিস তাদের ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেন। এ জন্য রাবেয়া খাতুনের কাছ থেকে ১৮ হাজার টাকা এবং অন্য পাঁচজনের কাছ থেকে ১৬ হাজার টাকা করে নেন তিনি। সব মিলিয়ে ছয়জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা নেওয়া হয়।

টাকা নেওয়ার পর প্রায় দেড় মাস ধরে ‘আজ হবে, কাল হবে’ বলে তাদের ঘোরাতে থাকেন নার্গিস। পরে আবারও ৪ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগীদের সন্দেহ হয়।

এরপর বাকি টাকা দেওয়ার কথা বলে নার্গিসকে রায়ের বাজারে ডেকে আনা হয়। সেখানে তাকে পুলিশে তুলে দেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী রাবেয়া খাতুনের দাবি, আঠারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান আলমগীর ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানের মাধ্যমে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে মিজানুর রহমান আলমগীরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, তিনি গত সোমবার বিষয়টি জানতে পারেন। পরে ভুক্তভোগীদের মাধ্যমে বাকি ৪ হাজার টাকা দেওয়ার কথা বলে নার্গিসকে আঠারবাড়ীতে ডেকে আনা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের নাম ব্যবহার করে নার্গিস প্রতারণা করছিলেন বলেও দাবি করেন তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ