back to top

মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাসেল গার্মেন্টসের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ৬ জনের, আহত ১৫

kbctgbd
১২ অক্টোবর ২০২৩ ৪:০৬ পূর্বাহ্ণ

রোমান আহমেদ নকিব, ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:

ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় ভালুকার রাসেল গার্মেন্টসের যাত্রীবাহি গাড়ির ধাক্কায় এখন পযর্ন্ত প্রায় ৬ জন গার্মেন্টস শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ অক্টোবর ) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে।

ত্রিশাল উপজেলার পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভালুকায় অবস্থিত রাসেল গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার যাত্রীবাহি বাস ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার গন্তব্যের দিকে যাচ্ছিলো। পথে ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় এসে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চাকা বিকল হয়ে যায় এবং বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে।

তারপর যাত্রীরা ঢাকাগামী ওই চাকা বিকল হয়ে যাওয়া বাস থেকে নেমে অন্য আরেকটি বাসকে সংকেত দিয়ে দাঁড় করায়। এসময় ভালুকা রাসেল গার্মেন্টসের ঘাতক ও ফিটনেস বিহীন বাসটির ধাক্কায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।

পরবর্তীতে নিহতদের সংখ্যা বেড়ে ৬ জন হয়। নিহতরা হলেন: ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), রাগামারার আহেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৫) ও ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি। উক্ত দুর্ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন।

এ ব‍্যাপারে ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে । আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল আইআইইউসির ছাত্রী মাইশার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় একটি মিনিবাস উল্টে গিয়ে চাপা...

নভেম্বরের প্রথম দিনেই ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

দেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি...

গ্যাসের দামে নাভিশ্বাস, সিন্ডিকেটের কাছে জিম্মি ১৮ কোটি মানুষ: নাহিদ

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতেই সরকার আবারও অযৌক্তিকভাবে এলপিজি গ্যাসের...

কারাগারের ভেতরে জাতীয় ৪ নেতাকে হত্যার ৫১ বছর আজ

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে...

সর্বশেষ