দেশের অধস্তন আদালতে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৯৯ বিচারককে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজ।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া বিচারকদের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জনকে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজনকে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে।
চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে যারা
রাহেলা পারভীনকে কিশোরগঞ্জ, ফাতেমা তুজ জোহরা মুনাকে মুন্সিগঞ্জ, মো. তারেক আজিজকে নরসিংদী, জান্নাতুল রাফিন সুলতানাকে জয়পুরহাট, কনক বড়ুয়াকে কুড়িগ্রাম, ফাতিমা খাতুনকে দিনাজপুর, সাবিনা ইয়াসমিনকে মাগুরা এবং তারিকুল ইসলামকে ঝিনাইদহের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
এছাড়া মো. আরিফুল ইসলামকে কুষ্টিয়া, মোছা. আসমা মাহমুদকে চাঁপাইনবাবগঞ্জ, তানিয়া ইসলামকে ঢাকা মহানগর, মোছা. নাসিমা খাতুনকে ময়মনসিংহ, মোহাম্মদ দাউদ হাসানকে কক্সবাজার, মো. হাসিবুল হাসানকে যশোর, শারমিন সুলতানা সুমিকে রাজবাড়ী এবং শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যাকে বান্দরবানের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
জেলা জজ পর্যায়ে বদলি
সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা জজ স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা করা হয়েছে।
ঝিনাইদহের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা জজ মো. মাসুদ আলীকে আইন ও বিচার বিভাগের উপসচিব, পাবনার পারিবারিক আপিল আদালতের জেলা জজ মো. ফেরদৌস ওয়াহিদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা জজ সোনিয়া আহমেদকে আইন ও বিচার বিভাগের ডেপুটি সলিসিটর করা হয়েছে।
অতিরিক্ত জেলা জজ পর্যায়ে
মো. হুমায়ুন কবীরকে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোছা. মার্জিয়া খাতুনকে নীলফামারীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সত্যব্রত শিকদারকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ করা হয়েছে।
এছাড়া এনামুল হক বাসুনিয়াকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মো. মতিউর রহমানকে** কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, শফি উদ্দিনকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং মো. সুলতান মাহমুদকে পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
আরও বদলির মধ্যে রয়েছেন মো. নুরু মিয়া, মো. জহির উদ্দিন, মো. শহীদুল ইসলাম, তাহেরা আনোয়ার, মো. শামীম সুফি, মো. নাহিদুর রহমান, রায়হানুল ইসলাম, মো. আক্তারুজ্জামান, মো. শাহাদাৎ হোসেন, মো. ছানাউল্যাহ, মো. নুরুল আফসার, মো. শিবলী নোমান খান, মো. আজাদুর রহমান শেখ ও মুহাম্মদ মাজহারুল ইসলাম।
যুগ্ম জেলা জজ পর্যায়ে
মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীকে পটুয়াখালীর কলাপাড়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ, মো. মোশাররফ হোসেনকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ইসরাত জাহানকে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ, মো. আসাদুল ইসলামকে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ, মো. মেহেদী হাসানকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ, হরিদাস কুমারকে সিলেটের জেলা জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর এবং ইকবাল হাসানকে রংপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ করা হয়েছে।
সিনিয়র সিভিল জজ ও সিভিল জজ
মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, চট্টগ্রামের সন্দ্বীপের সিনিয়র সিভিল জজ আবদুল্লাহ আল হাসিবকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক, গাজীপুরের সিভিল জজ মাসুমা রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা এবং নোয়াখালীর সিভিল জজ এসএম শামীম রেজাকে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
আরু|



