back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে দুর্গন্ধ, দরজা খুলতেই মিলল একই পরিবারের ৪ লাশ

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকার একটি তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড ও ডাকাতির সঙ্গে জড়িত বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২২ আগস্ট) রাতে দিকে ওই বাড়ি থেকে চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

নিহতরা হলেন- গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪) এবং মেয়ে আগামী চক্রবর্তী (২৮)।

পুলিশ জানায়, বাড়ির ছাদের সিঁড়ি থেকে গণপতি চক্রবর্তীর স্ত্রী ও মেয়ের লাশ পাওয়া যায়। ছাদের এক প্রান্তে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর লাশ। অপর এক সদস্যের লাশ বিছানার নিচে পাওয়া যায়।

ঘটনাস্থলে গিয়ে পুরো ভবনে পচা লাশের তীব্র দুর্গন্ধ পান পুলিশ ও সিআইডির সদস্যরা। ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মেঝেতে কাপড়চোপড় ও গয়নার বাক্স পড়ে থাকতে দেখা যায়। এছাড়া বাসার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

রংপুর সিআইডির কর্মকর্তা সুমিত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। টাকাপয়সা রাখার স্থানগুলো ভাঙচুর করা হয়েছে। গলায় রশি বা গামছা পেঁচিয়ে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সঠিক সময় ও হত্যার কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাস্থল ঘিরে রেখেছে মহানগর পুলিশ ও সিআইডি। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং ডাকাতির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ