back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এআই ক্যামেরায় ধরা পড়বে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। এর মাধ্যমে মহাসড়কে যানবাহনের গতিসীমা লঙ্ঘন, অবৈধ পার্কিং ও উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন ভঙ্গ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট হাইওয়ে মনিটরিং সেন্টার থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে এআই ক্যামেরা স্থাপনের ফলে পরিবহনে চাঁদাবাজিও কমে আসবে। মালিকপক্ষ বা শ্রমিকপক্ষ যে পক্ষই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকুক, ক্যামেরায় তা রেকর্ড থাকবে। ফলে চাঁদাবাজির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। এসব যানবাহন বাজার, ফিলিং স্টেশন ও পিডার রোডে চলাচল করতে পারবে। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কের উভয় পাশে ১ হাজার ৪২৭টি এআই ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলোর মধ্যে রয়েছে বুলেট, পিটিজেড ডোম, লং ভিশন ও এআই চেকপয়েন্ট ক্যামেরা। এগুলো স্থাপনের জন্য ৪৯০টি পোল বসানো হয়েছে।

নতুন এই ব্যবস্থায় কোনো গাড়ি নির্ধারিত গতিসীমার বেশি গতিতে চললে, অবৈধভাবে পার্ক করলে বা উল্টো পথে চললে ক্যামেরা সেটি শনাক্ত করবে। এরপর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।

হাইওয়ে পুলিশ বলছে, অটো ফাইন সিস্টেম চালু হওয়ায় ট্রাফিক আইন প্রয়োগের সময় পুলিশের সঙ্গে চালক বা গাড়ির মালিকের সরাসরি যোগাযোগ কমে আসবে। এতে আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ার পাশাপাশি দুর্নীতির সুযোগও কমবে। একই সঙ্গে জরিমানার অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা দেওয়ার সুযোগ তৈরি হবে।

ক্যামেরাগুলো পর্যবেক্ষণের জন্য নারায়ণগঞ্জের মেঘনাঘাটে একটি ডেটা সেন্টার এবং পাঁচটি মনিটরিং সেন্টার রয়েছে। এসব কেন্দ্র থেকে মহাসড়কের যানবাহন ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে।

হাইওয়ে পুলিশের দাবি, এই স্বয়ংক্রিয় ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়াবে, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে ভূমিকা রাখবে। একই সঙ্গে মহাসড়কে পরিবহন খাতে চাঁদাবাজি ও অনিয়ম নিয়ন্ত্রণেও এটি কার্যকর ভূমিকা রাখবে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ