চলতি বছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ১ হাজার ৭৭৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।
মানবাধিকার সংগঠন অধিকার-এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনায় নিহত হয়েছেন ৭৯ জন। আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৫ জন।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশে সাতটি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে নির্যাতনে চারজন, পিটিয়ে দুজন এবং গুলিতে একজন নিহত হয়েছেন।
এ ছাড়া গণপিটুনিতে ৫২ জন নিহত হয়েছেন। দেশের বিভিন্ন কারাগারে মারা গেছেন ৩৭ জন।
সীমান্ত পরিস্থিতিও উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আট বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
অধিকার বলছে, রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী-শিশুর ওপর সহিংসতা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম ছয় মাসে সাংবাদিকদের ওপর ১০৬টি হামলার ঘটনাও নথিভুক্ত হয়েছে।
আরু||খব



