back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত বাবাকে শিল-পাটার আঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলে তাপস দেবনাথকে (২৫) আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার পূর্ব সুবিধাখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত উত্তম দেবনাথ (৬০) পূর্ব সুবিধাখালী গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। তিনি মৃত মহেন্দ্র দেবনাথের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত তাপস দেবনাথ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের দাবি, অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ঘটনার রাতে পরিবারের সবাই রাতের খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।

ভোর আনুমানিক ৪টার দিকে তাপস ঘরে থাকা একটি ভারী মসলা বাটার শিল-পাটা দিয়ে ঘুমন্ত বাবার মাথায় একাধিক আঘাত করেন। গুরুতর আহত উত্তম দেবনাথের চিৎকার শুনে তার স্ত্রী কানন দেবনাথ ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে উত্তম দেবনাথকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তাপস দেবনাথকে আটক করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক ও মানসিক সমস্যার পাশাপাশি মাদকাসক্তির বিষয়টি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ