back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের শেষ নিশ্বাস কেড়ে কলাবাগানে ফেলে গেল ছেলে

নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ

চাঁদপুরে মজিদা বেগম নামে এক নারীকে নির্মম ভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। আর এ হত্যায় জড়িত তার ছেলেকে পুলিশ আটক করে।

বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃত আসামি জনিকে নিয়ে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও ডোবায় নিক্ষেপকৃত ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ জুন সকালে ৯৯৯-এ খবর পেয়ে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় এলাকার একটি কলাবাগান থেকে প্রায় ৫০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহের মাথার খুলি থেকে চুল খসে যায় এবং বাম হাত ও হাঁটুর নিচ থেকে বাম পায়ের অংশ শিয়াল খেয়ে ফেলায় মরদেহটি বিকৃত হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি

আজ শুক্রবার হত্যাকারী জনিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লাশটির মাথার খুলি থেকে চুল ও চামড়া খসে পড়েছিল এবং বাম হাত ও বাম পা হাঁটুর নিচ থেকে বন্য প্রাণী খেয়ে ফেলায় মৃতদেহটি বিকৃত অবস্থায় ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হলেও লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরবর্তীতে এ হত্যার ঘটনায় মতলব উত্তর থানা পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় লোকেশন সেল বিশ্লেষণ এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে তদন্তের এক পর্যায়ে নিহত মজিদা বেগমের ছেলের দিকেই সন্দেহের তীর যেতে থাকে। আর সেই থেকেই ছেংগারচর পৌরসভার এমএম কান্দি গ্রামের নজরুল ইসলাম দেওয়ানের ছেলে অর্থাৎ নিহতের ছেলে মো. জনিকে (২৬) ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানার পুলিশের টিম।

গ্রেপ্তারকৃত জনির জবানবন্দির বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব জানান, জনির মা মজিদা বেগম ৩টি বিয়ে করেছিলেন। ছোটবেলা থেকেই জনি বাবা-মায়ের আদর-স্নেহ থেকে বঞ্চিত ছিল এবং নিজ গ্রামে মামাবাড়িতে অত্যন্ত অবহেলিত এবং কষ্ট পেয়ে বড় হয়েছে। তাকে ফেলে তার মা ভিকটিম একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ভিকটিমের প্রতি ছোটবেলা থেকেই তার তীব্র ক্ষোভ জন্মায়। সেই পুঞ্জীভূত ক্ষোভ ও পারিবারিক অশান্তির জেরে গত বুধবার, ১৭ জুন জনি তার মা মজিদা বেগমকে ছেংগারচর বাজার থেকে অটোরিকশাযোগে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে কলাবাগানের ভেতরে দুই আইলের মাঝখানে জমে থাকা পানিতে তাকে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে যায় এবং পরে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি দূরবর্তী একটি ডোবায় নিক্ষেপ করে।

ইতি /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ