back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে সংঘর্ষ, বিপুল ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে বিজিবি ও মাদক কারবারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ জাকির হোসাইন (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক জাকির হোসাইন হোয়াইক্যংয়ের কাটাখালী এলাকার বদিউজ্জামানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কাটাখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে জাকির হোসাইনকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এর কিছুক্ষণ পর মিয়ানমারের অভ্যন্তর থেকে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারীরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাকির হোসাইন স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কম দামে সংগ্রহ করে বাংলাদেশে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “এই মাদক চালানের সঙ্গে জড়িত মূল সরবরাহকারী ও অন্যান্য মাদক কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ