back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজ নিবন্ধন শেষ সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ ব্যবস্থাপনার রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

এর আগে, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে তা বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে হস্তান্তর করে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সেখানে সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হজ রোডম্যাপ হস্তান্তর করা হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। ৮ নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক হজচুক্তি। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের পবিত্র হজ।

এছাড়া সৌদি আরবের খরচ পরিশোধের জন্য নির্ধারিত অর্থ ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সরাসরি স্থানান্তর করা যাবে নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটের মাধ্যমে।

নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, হোটেল, পরিবহন ও ক্যাটারিংসহ পূর্ণ সেবা প্যাকেজ গ্রহণের চুক্তি ২০২৬ সালের ২৯ জুলাই শুরু হয়ে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। হজযাত্রীদের তথ্য আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭-এর মধ্যে। একই সময়ে এয়ারলাইন্স চুক্তি ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।

রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ