back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বিরোধী দলকে বৈঠকে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ

সংবিধান সংশোধন নিয়ে সরকারি দলের পক্ষ থেকে দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের বিষয়ে শিথিলতা কিংবা পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটির আর এক-দুটি বৈঠক বাকি রয়েছে। এরই মধ্যে প্রস্তাবগুলো একত্র করে সংকলনের কাজ শুরু হয়েছে। শনিবারের বৈঠকে ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের মধ্যে ৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন। অসুস্থতাসহ বিভিন্ন কারণে অনেকে বৈঠকে যোগ দিতে পারেননি। বৈঠকে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে নিজেদের প্রস্তাব ও মতামত তুলে ধরেছেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলুপ্ত না করার পক্ষে আগেও অনেকে মত দিয়েছেন। এ বিষয়ে বিকল্প প্রস্তাব হিসেবে উচ্চকক্ষ গঠন এবং সংসদের একই মেয়াদে উচ্চকক্ষ বিলুপ্ত না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার নির্বাচনের প্রস্তাব এসেছে। সেই স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।

এ ছাড়া স্পিকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অন্যান্য উপদেষ্টাকেও সরকার ও বিরোধী দলের সম্মতির ভিত্তিতে নিয়োগ দেওয়ার বিষয়ে মতামত এসেছে বলে জানান তিনি।

নোট অব ডিসেন্টের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কোনো কোনো ক্ষেত্রে ভিন্নমতের বিষয়ে শিথিলতা চাইলে তা কমিটির বৈঠকে এসে স্পষ্টভাবে জানাতে হবে। তারা প্রস্তাব দিলে কমিটি বিষয়টি বিবেচনা করতে পারবে। এ জন্য বিরোধী দলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মতামত ও প্রস্তাব চাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনার সময় বিচার বিভাগকে বাইরে রেখে এবং রাষ্ট্রপতির সর্বশেষ বিকল্পটি বাদ দিয়ে কীভাবে সবার ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায়, তা নিয়ে তাত্ত্বিক আলোচনা হয়েছিল। এখন এ সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিরোধী দল লিখিত প্রস্তাব দিলে কমিটির জন্য তা পর্যালোচনা করা সহজ হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটি প্রত্যেকের মতামত পরীক্ষা করে দেখবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোই তাঁদের লক্ষ্য।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

সর্বশেষ