back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে ‘মামার’ সঙ্গে উধাও বিএনপি নেতার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ

জামালপুরের মেলান্দহে বিয়ের মাত্র ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে কথিত মামার সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় করা প্রতারণা ও স্বর্ণালংকার আত্মসাতের মামলায় বিএনপি নেতা সুজনের স্ত্রী সুমি আক্তার (২৭) ও তাঁর কথিত মামা এমদাদুল হক অরচনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে জামালপুর পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে অরচনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমি আক্তারকেও গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে তাঁদের আদালতে পাঠায় মেলান্দহ থানা-পুলিশ।

গ্রেপ্তার এমদাদুল হক অরচন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি মেলান্দহ পৌরসভার বর্জ্যবাহী গাড়ির চালক। অন্যদিকে সুমি আক্তার কামদেববাড়ী এলাকার শাহিন মণ্ডলের মেয়ে। আর ভুক্তভোগী সুজন দক্ষিণ ঝাউগড়া এলাকার মৃত ময়ুর আলীর ছেলে এবং ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সুমি আক্তারের সঙ্গে রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে হয় সুজনের। বিয়ের সময় স্ত্রীকে দুটি স্বর্ণের আংটি, একটি চেইন, এক জোড়া বালা, এক জোড়া কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার দেন তিনি। এসব অলংকারের আনুমানিক মূল্য ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সুজনের অভিযোগ, বিয়ের পর থেকেই সুমির কথিত মামা অরচন তাঁকে বিভিন্নভাবে প্ররোচিত করে আসছিলেন। গত ২০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন তাঁর বাড়িতে যান।

এ সময় সুমিকে বাবার বাড়িতে যাওয়ার কথা বলেন তিনি। সুজনের মা ছেলের বাড়ি ফেরার পর সুমিকে যেতে বললেও তিনি অরচনের সঙ্গে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ওই রাতে স্ত্রীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পান সুজন। পরদিন ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে শ্বশুরবাড়িতে পাঠিয়েও সুমির সন্ধান পাননি। পরে খোঁজাখুঁজি করে অরচনের সঙ্গে তাঁর চলে যাওয়ার বিষয়টি জানতে পারেন বলে দাবি করেন সুজন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অরচনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুমিকেও গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান সুজন। তাঁর ভাষ্য, বিয়ের মাত্র ২০ দিনের মাথায় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তিনি কল্পনাও করেননি। অনেক আশা নিয়ে স্ত্রীকে ঘরে এনেছিলেন। বিয়ের সময় স্বর্ণালংকারও দিয়েছিলেন। সব মিলিয়ে তিনি ভেঙে পড়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, এ ঘটনায় করা মামলায় এমদাদুল হক অরচন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষী হিসেবে গণ্য করা যায় না।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ