back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রতিষ্ঠানগুলো মাটির সঙ্গে মিশে গেছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ প্রায় সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪-১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, শুধু স্বাস্থ্যব্যবস্থা নয়, ব্যাংক, বিমা, করপোরেশন ও শেয়ারবাজারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংকটের মধ্যে রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগজনক। রাজধানীতে দিনের বেলাতেও নানা ধরনের অপকর্ম ঘটছে, যা সারাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করে।

তিনি বলেন, বিরোধী দলে থাকলেও জামায়াতে ইসলামী দায়িত্বহীন নয়। দেশ সবার এবং দেশের মানুষের প্রতি রাজনৈতিক দল হিসেবে তাদেরও দায়িত্ব রয়েছে।

সম্প্রতি বিমানবন্দরে এক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরে জামায়াত আমির বলেন, লাগেজ পেতে একজন যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। একই সঙ্গে ওমরাহ থেকে আনা জমজমের পানি নিয়েও বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের সমালোচনা করে তিনি বলেন, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ থাকলেও আদালতে কথিত হামলার প্রমাণ দেখানো হয়নি। একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরানো ও হেলমেট পরিয়ে অপমান করারও অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্র চুরির মতো অভিযোগের বিরুদ্ধে কথা বলার কারণেই ওই ব্যক্তি প্রতিবাদ করেছেন।

তার ভাষায়, এই প্রতিবাদ শুধু একজনের জন্য নয়, ভুক্তভোগী যাত্রী ও প্রবাসীদের পক্ষেও ছিল।

এ সময় রাজধানীর একটি মেডিকেল সেন্টারে হামলার প্রসঙ্গও তুলে ধরেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, একটি চিকিৎসাকেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের এখনো আইনের আওতায় আনা হয়নি। জনগণকে বোকা বা অন্ধ ভাবা উচিত নয় বলেও সরকারকে সতর্ক করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ডেঙ্গুর পাশাপাশি হামেও অতীতে বহু মানুষের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর প্রতিষেধক টিকা বিশ্ববাজারে থাকলেও বাংলাদেশে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সরকারিভাবে টিকা আমদানি সম্ভব না হলে বেসরকারি খাতের জন্য বাজার উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। আক্রান্তদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু লিফলেট বিতরণ করে দায়িত্ব শেষ করতে চায় না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রমেও সংগঠনটি ভূমিকা রাখবে।

এ সময় তিনি ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে জামায়াতের পক্ষ থেকে যাকে উপস্থাপন করা হয়েছে, তার নেতৃত্বে বিভিন্ন খাল, বদ্ধ নালা ও মশার প্রজননস্থল পরিষ্কার করার উদ্যোগের কথা উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা যাবে না। সরকার দায়িত্ব যথাযথভাবে পালন করলে তারা সাধুবাদ জানাবেন। আর দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ...

আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের...

চট্টগ্রামে ইয়াবা লুটকাণ্ড: প্রত্যাহার এসআই মাহবুবুলসহ ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের...

নগরের নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের নিজ বাসা থেকে নুর নাহার (৭৫) নামে...

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা তাহসিফের মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট...

সর্বশেষ