জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার।
রোববার রাতে দলের মিডিয়া সেল থেকে জানানো হয়, সোমবার সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে।
বৈঠকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।
বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় একই কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে এনসিপি। সেখানে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির কার্যক্রম, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।
আরু|



