রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মিছিলটি সাতমসজিদ রোড থেকে শুরু হয়ে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল এলাকা হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলকারীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে ধানমন্ডি থানা পুলিশ তিনজনকে আটক করে। এ সময় একটি ব্যানারও উদ্ধার করা হয়।
অন্যদিকে, মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় আরও একজনকে আটক করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম পৃথকভাবে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরু|



