back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টায় ১০৯ সংবাদ, সংসদে হাসনাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ণ

সংসদে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান প্রেস কাউন্সিল আইনে মূলত ছাপা সংবাদে প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ রয়েছে। তবে কোনো সংবাদপত্রের অনলাইন সংস্করণে ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক বা অপতথ্যপূর্ণ সংবাদ প্রকাশিত হলে একইভাবে প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ নেই।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সংসদে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়। তবে সেগুলো অনলাইনে প্রকাশিত হওয়ায় প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেননি তিনি।

এ সময় বিরোধীদলের সংসদ সদস্যদের লক্ষ্য করে অনলাইনে অপতথ্য ছড়ানো হলে এর প্রতিকার কী এবং অনলাইন সংবাদকে প্রেস কাউন্সিলের আওতায় আনতে বিদ্যমান আইন সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না তা জানতে চান হাসনাত।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধীদলের সংসদ সদস্যরাই নন, নারী, সরকারি দলের সদস্য, প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যরাও অনলাইনে আক্রমণের শিকার হচ্ছেন।

তিনি জানান, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন সংবাদকেও প্রেস কাউন্সিলের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য কার্যকরভাবে মোকাবিলার উপায় নিয়েও সরকার কাজ করছে। এ বিষয়ে বিভিন্ন দেশের ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ