back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন’

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলকে ‘পোষ্য’ বানানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদীতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “এই বিএনপি বেগম খালেদা জিয়া বা মেজর জিয়াউর রহমানের বিএনপি নয়। আর চব্বিশের আগে অনলাইনে জনগণের পক্ষে কথা বলা সেই তারেক রহমানও এখন আর আগের মতো নেই।”

তিনি আরও বলেন, “তারেক রহমান এখন নতুন তারেক রহমান। তিনি শুধু চোখের সামনে ক্ষমতা দেখছেন। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর কীভাবে ক্ষমতাকে পুঞ্জীভূত করা যায়, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায় এবং বিরোধী দলকে পোষ্য বানানো যায় সেই পাঁয়তারা তিনি শুরু করেছেন।”

বিএনপির রাজনীতির সমালোচনা করে সারজিস বলেন, “সংসদ থেকে রাজপথ_প্রতিটি জায়গায় যে প্রতারণার রাজনীতি আপনারা শুরু করেছেন, এর ফল একসময় আপনাদের ভোগ করতে হবে।”

তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে পোষ্য জাতীয় পার্টি থাকলেও আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনো পোষ্য বিরোধী দল পাবে না। বিএনপির প্রেসক্রিপশন অনুযায়ী সংসদ কিংবা রাজপথে এনসিপি কোনোদিন কথা বলবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচনের আগে এনসিপির নেতাকর্মীদের একটি নির্বাচন করার অভিজ্ঞতা থাকলে দলটি অন্তত আরও পাঁচটি আসনে জয়ী হতে পারত।

তিনি বলেন, “যারা ২, ৪, ৫, ৭ কিংবা ৮ হাজার ভোটে হেরেছেন, তাদের যদি একটি নির্বাচনের পূর্ব অভিজ্ঞতা থাকত, তাহলে তারা এই ভোটে হারতেন না। তারা আসলে ভোটে হারেনি, কৌশল ও অপকৌশলের কাছে হেরেছে।”

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির ছাত্র, যুব, নারী ও শ্রমিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংগঠন শক্তিশালী হলে ২০৩১ সালের নির্বাচনে জনগণের রায় নিয়ে এনসিপি সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন সারজিস।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, শাহবাগের আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা না থাকায় দলটি শাহবাগকে মেনে নিতে পারছে না।

তিনি বলেন, “শাহবাগ স্টাইলে কথা না বলে শিলং স্টাইলে কথা বললে হয়তো তাদের গায়ে জ্বালা ধরত না। কারণ তারা শাহবাগের লড়াইয়ের মধ্যে ছিল না, সংগ্রামে ছিল না, রাজপথে ছিল না। এ জন্যই শাহবাগকে তারা হজম করতে পারছে না।”

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে সারজিস বলেন, “শিলং থেকে নয়, লন্ডন থেকে নয়_শাহবাগের রাজপথ ও বাংলাদেশের রাজপথের লড়াই-সংগ্রাম থেকেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে, মুক্তি এসেছে। আপনারা দেশে ফিরে আসতে পেরেছেন এবং সংসদে গিয়ে কথা বলছেন।”

তিনি আরও বলেন, “ওই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি অবজ্ঞার সুরে কথা বলেন, তাহলে আমরা বুঝব, আপনি ওই জায়গায় ছিলেন না। আপনার অনুপস্থিতির হীনমন্যতার কারণেই আপনি শাহবাগ ও পল্টনকে হজম করতে পারছেন না।”

সারজিস সতর্ক করে বলেন, “চোখ তুলে নেবেন, রক্তাক্ত করবেন, হয়তো আগামীতে জীবনও নিতে পারেন; কিন্তু মনে রাখবেন, ওই একই স্বৈরাচারীর পথে যদি আপনারা হাঁটেন, আপনাদের পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে।”

দলের অভ্যন্তরীণ বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, নিজেদের মধ্যে কোনো শক্তি যেন অপচয় বা ক্ষয় না হয়। এনসিপির সামনে দীর্ঘ রাজনৈতিক লড়াই রয়েছে উল্লেখ করে তিনি যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে নেতৃত্বে আসার সুযোগ দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, “আজকে হয়তো আপনি জেলা কমিটির একজন সদস্য হতে পারেন। কিন্তু যদি যোগ্যতার প্রমাণ দেন, ছয় মাস পরে হোক, এক বছর পরে হোক, দুই বছর পরে হোক আপনার হাতেই নোয়াখালী এনসিপির নেতৃত্ব থাকবে।”

সভায় কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাজনৈতিক পরিষদের সদস্য ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং নোয়াখালী পৌরসভার এনসিপি মনোনীত মেয়র প্রার্থী কাজী মাঈন উদ্দিন তানভীর।

এ সময় নোয়াখালী জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ