back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জানাজা ও দাফনের সময়সূচি বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর জানানো হবে।

তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ২০১৯ সালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

চলতি বছরের ২৬ এপ্রিলও গুরুতর অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন তৌফিক নেওয়াজ। সেদিন কারাগারে থাকা স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাতের জন্য ট্রাইব্যুনালের অনুমতি নেন তিনি। পরে পুলিশ সদস্যদের সহায়তায় তাকে হুইলচেয়ারে করে ভেতরে নেওয়া হয়।

পেশাগত জীবনে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তিনি আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন। ২০১৯ সালে তার অসুস্থতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

সর্বশেষ