back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তার ঘেরাটোপে শেখ হাসিনা, ফিরবেন ‘প্রতিশোধের আগুন’ নিয়ে

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। ভারতের আনন্দবাজার ডট কমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনার নিরাপত্তা ও দেশে ফেরার পরিকল্পনা নিয়ে এসব কথা বলেন।

১২ আগস্ট প্রকাশিত ওই সাক্ষাৎকারে নানক জানান, শেখ হাসিনাকে ভারতে বিশেষ নিরাপত্তার মধ্যেই রাখা হয়েছে। 

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন ও দলের কার্যক্রম নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও দাবি করেন তিনি।

নানকের ভাষ্য অনুযায়ী, তিনি শেখ হাসিনার আগেই বাংলাদেশে ফিরতে চান। সাক্ষাৎকারে তিনি বলেন, “নেত্রীর (শেখ হাসিনা) আগেই দেশে ফিরব, শেষ না দেখে যেন মৃত্যুবরণ না করি।” তাঁর এই বক্তব্যে দেশে ফিরে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার প্রত্যয়ের ইঙ্গিত পাওয়া যায়।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অবশ্য রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে আইনি ও কূটনৈতিক প্রশ্নও জড়িত। বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে যোগাযোগ করেছে।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনগত বিষয় হিসেবে বিবেচনা করা হবে এবং এ বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

এর আগে শেখ হাসিনা নিজেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথাও বলেছেন। ফলে তাঁর দেশে ফেরার ঘোষণা এবং নানকের সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চূড়ান্ত হলো ঈদে মিলাদুন্নবীর তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।...

অন্ধকারে হাঁসফাঁস পুরো দেশ

এতদিন দেশের গ্রাম ও মফস্বল এলাকায় ঘণ্টার পর ঘণ্টা...

কতটা ঘুমান বিশ্বনেতারা?

দেশ চালানো কিংবা সরকারপ্রধানের দায়িত্ব পালন সকাল ৯টা থেকে...

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

আরও ১২ জেলায় চালু ‘ই-বেইল বন্ড’

জামিনের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে দেশের...

সর্বশেষ