back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬ ১:২৫ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলের মহাসচিবের পদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্র জানিয়েছে, আজই রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচিত হলে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন। তবে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে তাকে দলীয় ও সরকারি একাধিক পদ ছাড়তে হবে।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছাড়ার বিষয়টিও সামনে এসেছে। একই সঙ্গে রাষ্ট্রপতি হলে স্থানীয় সরকারমন্ত্রীর পদও শূন্য হবে।

এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। ফলে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থী হওয়াকে ঘিরে তার সংসদীয় আসন নিয়েও সাংবিধানিক প্রশ্ন উঠতে পারে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দুটি এবং ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুলকে প্রার্থী করার সিদ্ধান্তের পর নির্বাচনের সমীকরণ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে।

এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এখন ২০ আগস্টের ভোটের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। মির্জা ফখরুল নির্বাচিত হলে বিএনপির দলীয় নেতৃত্ব এবং সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন দায়িত্ব বণ্টনের প্রক্রিয়াও শুরু হবে।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

আরও ১২ জেলায় চালু ‘ই-বেইল বন্ড’

জামিনের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে দেশের...

গোবিন্দর সঙ্গে নাম জড়ানো কে এই নায়িকা?

বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে নতুন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে...

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বাজিমাত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ডারউইনে...

অস্ত্র-মাদকের ছড়াছড়ি, ২৪ ঘণ্টায় ডিএমপির জালে ৫০০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সর্বশেষ