back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে’

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে জনগণ ক্ষমতা থেকে সরিয়েছে, তেমনি বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে গণরায়ের বাস্তবায়ন, জুলাই সনদের আলোকে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। যারা একসময় নির্যাতিত ছিলেন, তারাই এখন ক্ষমতায় গিয়ে আগের সরকারের পথ অনুসরণ করছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না।”

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, “হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারাও ফ্যাসিবাদ কায়েম করেন, জনগণ আপনাদেরও তাড়াবে। দেশের মানুষ গুলি খেয়ে, পঙ্গুত্ববরণ করে সংগ্রামের পথ শিখেছে। তাই জনগণের দাবি মেনে নেওয়াই উত্তম।”

জামায়াত আমির বলেন, শহীদদের আত্মত্যাগ এবং জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে তাদের দল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৪৮ হাজার বছর পর জেগে উঠল ‘জম্বি’ ভাইরাস!

বৈশ্বিক উষ্ণায়ণের ফলে আর্কটিক অঞ্চলের পারমাফ্রস্ট (চিরহিমায়িত মাটির স্তর)...

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আইনমন্ত্রীর বার্তা

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনেই দেশের নতুন...

চট্টগ্রামের নালা থেকে উদ্ধার বিপুল সংখ্যক ‘বুলেট’

চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১...

সাহাবুদ্দিনের বিচার দাবিতে রাজপথে প্রতিবাদ

রাজধানীতে সদ্য পদত্যাগকারী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার ও...

‘জাতির ঘাড় থেকে কালো ছায়া সরে গেছে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয়...

সর্বশেষ