back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এনসিপির ঢাকা জেলা শাখার আয়োজনে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ’ চলছিল। এ সময় মঞ্চে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে ঢাকা জেলা কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিম বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মঞ্চের সামনের অংশে থাকা নেতাকর্মী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, বিস্ফোরণে শাহীন খন্দকার (৩০), জসীম উদ্দিন (২৬) ও মোহাম্মদ শাহাদাত হোসেন (৪০) আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত শাহীন খন্দকারকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই নেতাকর্মীরা পুনরায় সমবেত হয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মিছিল করেন। পরে তারা প্রশাসনের উপস্থিতিতে সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।

এরপর নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা সংগঠন দায় স্বীকার করেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ