back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের বিচার শিগগিরই শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৬ ২:০৯ অপরাহ্ণ

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে শিগগিরই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে অবস্থান করে পতিত স্বৈরাচার এবং তাদের সহযোগীরা বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে। তবে সরকার আইন অনুযায়ী এসব ষড়যন্ত্র মোকাবিলা করবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

তিনি বলেন, “শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করা হবে।”

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের স্বপ্ন, আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। এই চেতনার যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও গণতান্ত্রিক লক্ষ্যে পৌঁছাতে পারবে।

তিনি আরও বলেন, “জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়। কোনো চেতনারই ব্যবসা ভালো কিছু বয়ে আনে না। তাই জুলাইয়ের চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে হবে।”

এ সময় তিনি জুলাই চেতনা ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত ফায়দা না তোলার আহ্বান জানান এবং জাতীয় ঐক্য, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ‘জুলাই জাতীয় সম্মেলন’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগে বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ