back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায্য অধিকার না দিলে চুপ থাকব না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তারা কোনো আপস করবেন না। কেউ সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করলে চুপ করে না থেকে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে দলের মজলিসে শূরার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্তে জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তার ভাষ্য, জনগণের দেওয়া রায় উপেক্ষা করায় দেশে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। বিরোধী দল হিসেবে তারা এ বিষয়ে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাইবান্ধা ও লক্ষ্মীপুরের ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক এবং এসব ঘটনায় সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকারপ্রধানের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীও বিভিন্ন বিষয়ে সক্রিয় থাকলেও নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। তিনি সরকারের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সরকার জনগণের কল্যাণে ইতিবাচক উদ্যোগ নিলে বিরোধী দল হিসেবে তা সমর্থন করবেন বলেও জানান তিনি। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে তার প্রতিবাদ করা হবে এবং প্রয়োজন হলে গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনের শেষ দিকে ডা. শফিকুর রহমান বলেন, “কেউ আমাদের ন্যায্য অধিকার না দিলে আমরা চুপ করে থাকব না। জনগণকে সঙ্গে নিয়েই অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাব।”

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ