বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
সরকারের আমন্ত্রণে এই সফরে দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, অগ্রগতি ও বিভিন্ন চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন ফরিদা শহীদ।
বিশেষ করে সবার জন্য বৈষম্যহীন ও মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার।
পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
সফর শেষে বাংলাদেশের শিক্ষা অধিকার পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরার কথা রয়েছে।
আরু|



