back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস

নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ। এ নিয়ে এয়ারবাসের সঙ্গে বিমানের আনুষ্ঠানিক ক্রয়চুক্তি আগামী ৭ অক্টোবর ঢাকায় সই হওয়ার কথা রয়েছে।

চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

চুক্তির আওতায় চারটি এয়ারবাস এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে এ৩৫০-৯০০ ব্যবহার করা হবে দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে। আর এ৩২১নিও দিয়ে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে যাত্রী পরিবহনের পরিকল্পনা করা হয়েছে।

বিমানমন্ত্রী এর আগে জানিয়েছিলেন, উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হতে পারে এবং ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত তা চলতে পারে। তবে ১০টি উড়োজাহাজ কেনার মোট বাণিজ্যিক মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এয়ারবাসের উড়োজাহাজ বহরে যুক্ত হলে দীর্ঘদিনের বোয়িংনির্ভর বহরে বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমানে বিমানের জেট বহরের বড় অংশই বোয়িংয়ের তৈরি। নতুন এয়ারবাসগুলো যুক্ত হলে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও নিয়মিত পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা।

এদিকে বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনায় ইতোমধ্যে ২৫টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে ১০টি এয়ারবাস যুক্ত হলে নতুন বোয়িং ও এয়ারবাস মিলিয়ে পরিকল্পিত উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫টি। এর মধ্যে ১৯টি ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি উড়োজাহাজ।

নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার আগ পর্যন্ত সক্ষমতার ঘাটতি মেটাতে স্বল্পমেয়াদে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান।

সব মিলিয়ে, আগামী ৭ অক্টোবরের চুক্তি বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে নতুন উড়োজাহাজ কেনার ক্ষেত্রে এত দিন বোয়িংকেন্দ্রিক থাকা বিমানের পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে এয়ারবাসও।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ