back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসেই তিন নতুন উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬ ৮:৪৫ পূর্বাহ্ণ

বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিকতায় এয়ার এ্যাস্ট্রার বহরে যুক্ত হয়েছে তৃতীয় নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ। নতুন এই উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে এয়ারলাইনটির বহরে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।

বুধবার এয়ার এ্যাস্ট্রার পক্ষ থেকে জানানো হয়, এস২-এসটিএফ (এমএসএন-১৮২৩) নিবন্ধনের নতুন উড়োজাহাজটি এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এয়ার এ্যাস্ট্রার দাবি, মাত্র তিন মাসের কিছু বেশি সময়ের মধ্যে নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত করে তারা বহরের আকার দ্বিগুণ করেছে। এর আগে বহরে যুক্ত হয়েছে এমএসএন-১৭৪২ ও এমএসএন-১৮২২ নিবন্ধনের আরও দুটি নতুন এটিআর ৭২-৬০০।

নতুন এটিআর ৭২-৬০০ উড়োজাহাজগুলো আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও নির্ভরযোগ্যতার দিক থেকে এয়ার এ্যাস্ট্রার বহরকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের আরও আরামদায়ক ভ্রমণসেবা দেওয়ার লক্ষ্য রয়েছে এয়ারলাইনটির।

এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, বহরে তৃতীয় নতুন এটিআর ৭২-৬০০ যুক্ত হওয়া তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এস২-এসটিএফ-এর আগমনের মধ্য দিয়ে তিন মাসের কিছু বেশি সময়ে বহরের আকার দ্বিগুণ হয়ে ছয়টি উড়োজাহাজে উন্নীত হয়েছে।

তিনি বলেন, এ অর্জন এয়ার এ্যাস্ট্রা টিমের নিষ্ঠা ও পরিশ্রমের পাশাপাশি যাত্রী ও অংশীদারদের আস্থার প্রতিফলন। বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণের সঙ্গে নিরাপদ, নির্ভরযোগ্য, আরামদায়ক ও দক্ষ বিমান ভ্রমণ নিশ্চিত করতে তারা কাজ করে যাবেন।

এদিকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে এয়ার এ্যাস্ট্রা। আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য ন্যারোবডি উড়োজাহাজ বহরে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন ও অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৭ সালের প্রথম প্রান্তিকে (কিউ১) আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্য রয়েছে এয়ার এ্যাস্ট্রার।

ছয়টি উড়োজাহাজের বহর নিয়ে দেশের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে আকাশপথে যোগাযোগ আরও বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছে এয়ারলাইনটি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

সর্বশেষ