back to top

রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া পরিবারের তিন প্রজন্মের জাতিসংঘ-অধ্যায়

নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬ ২:০৭ অপরাহ্ণ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের তথ্য অনুযায়ী, জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানানো হয়েছে।

এর আগে জিয়া পরিবারের মধ্যে প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেন তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে দেওয়া সেই বক্তব্যে তিনি দারিদ্র্য, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দেন।

এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে বক্তব্য দেন তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে মোট পাঁচবার বক্তব্য দেন তিনি।

এবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। তার এই ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘের সঙ্গে জিয়া পরিবারের চার দশকের বেশি সময়ের সম্পর্কের ধারাবাহিকতায় নতুন একটি অধ্যায় যুক্ত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যে গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়নের অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া দারিদ্র্য বিমোচন, দেশের অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জলবায়ু অর্থায়নের বিষয়ও ভাষণে গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে। সফরে রোহিঙ্গা সংকটও বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবে।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ২০২৬ সালের ২ জুন এই পদে নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

জাতিসংঘের ৮১তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য- ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। সাধারণ বিতর্কের উচ্চপর্যায়ের কার্যক্রম ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

L

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এক দিনে একাধিক বিস্ফোরণ, রাজধানী ছাড়িয়ে মানিকগঞ্জ-চট্টগ্রামেও

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল...

অপ্রতিম হত্যা: ১২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার, এবার দ্রুত বিচারের পালা

কুমিল্লার ১৩ বছর বয়সী শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে...

শুধু ডিজাইন নয়, টুলের ছিদ্রের পেছনে রয়েছে একাধিক কারণ

বাসা-বাড়ি, দোকান কিংবা রেস্তোরাঁ প্রায় সব জায়গাতেই দেখা যায়...

ইনুর ১০ বছরের কারাদণ্ড: প্রকাশ হলো ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও...

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নাম পছন্দ নয় ট্রাম্পের, দিলেন নতুন ৩ প্রস্তাব

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ সংক্ষেপে এআই এর নাম...

সর্বশেষ