back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বার্তা ভারতের

নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গ্রেফতার হলে তার নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে ভারতের একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়।

ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশের কর্মকর্তাদের জানায়, শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত নয়। তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আনন্দবাজারের দাবি, ওই বৈঠকে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছেন, নয়াদিল্লি কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে আগ্রহী। তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিকবার জানিয়েছেন। তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

এদিকে, বাংলাদেশে লস্কর-ই-তৈয়বার প্রায় ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়েও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে চারজন আগে কাশ্মীরে সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ