back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা-বাড়ি সরাসরি বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। এসব বাসা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বরাদ্দ দেওয়ার পাশাপাশি যথাযথভাবে কোটা সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারি আবাসন পরিদপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’-এর রুল-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সম্পন্ন করে। অন্যদিকে, এসব আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয়ের দায়িত্ব সরকারি আবাসন পরিদপ্তরের।

পরিদপ্তর জানায়, তিন মাসের বেশি সময় খালি থাকা এ, বি ও সি শ্রেণির সরকারি বাসাগুলো সরকারি রাজস্ব আদায় এবং সুষ্ঠু বরাদ্দ ব্যবস্থাপনার স্বার্থে আবাসনের পুলে এনে প্রাধিকারভুক্ত কর্মচারীদের মধ্যে বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় কিছু খালি বাসা উপযুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দও দেওয়া হয়েছে।

পরে খালি বাসার তথ্যসহ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়। বিষয়টি সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর গত ৩০ জুনের সভায়ও আলোচনা করা হয়।

সভায় সুপারিশ করা হয়, ‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’-এর রুল-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি সরকারি আবাসন পরিদপ্তর থেকে সরাসরি বরাদ্দ না দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যথাযথভাবে কোটা সমন্বয় করে বরাদ্দ দেওয়া হবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি আবাসন বরাদ্দে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ভূমিকা আরও স্পষ্ট করা হলো।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ