back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে রিংকুর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী এবং দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শাহাদাত চৌধুরী রিংকু।

শাহাদাত চৌধুরী রিংকু চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য মরহুম মুস্তাক আহমেদ চৌধুরীর ছোট ছেলে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পথপরিক্রমায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দলের আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদেরও স্মরণ করেন।

শাহাদাত চৌধুরী রিংকু বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে দেশে ও প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী, সমর্থক এবং প্রিয় দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বার্তার শেষাংশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য, সংহতি ও সফলতা কামনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শাহাদাত চৌধুরী রিংকু।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ