back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরল প্রজাতির গন্ধগোকুল অবমুক্তকরণ।

kbctgbd
৮ অক্টোবর ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল প্রজাতির একটি গন্ধগোকুল অবমুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বন ছেড়ে লোকালয়ে গন্ধগোকুলটি আটকে পড়ে। রাতেই এটাকে বনে ছেড়ে দেন বন বিভাগের কর্মীরা।

শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৯টায় কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের পতনউষার গ্রামের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর বাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, সন্ধ্যায় শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর ঘরে দৌড়ে ঢুকে পড়ে গন্ধগোকুলটি। পরে বাড়ির লোকজন মাছ ধরার জাল দিয়ে সেটা আটক করে স্থানীয় কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মনজুর আহমদ আজাদ মান্নাকে অবগত করেন। মান্না বিষয়টি মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানান।

খবর পেয়ে মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে বন্যপ্রাণী দলের একটি দল রাতেই প্রাণীটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটি সভাপতি মনজুর আহমদ আজাদ মান্না জানান,আমাকে শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরীর জানানোর পর বিষয়টি বন বিভাগকে জানাই। তিনি বলেন, এর বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus। এরা নিশাচর প্রাণী, মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এ ছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বনরেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণীটি সুস্থ থাকায় রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

সর্বশেষ