back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ

নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে শিক্ষার প্রয়োজনীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভালো ফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে সরকার অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এর আগে খালেদা জিয়ার সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিল। বর্তমান সরকার সেই সুযোগ আরও সম্প্রসারিত করে উচ্চশিক্ষা পর্যন্ত নিয়ে যেতে চায়। অনার্স পর্যায়ে যারা ভালো ফল করবে, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশের নেতৃত্ব ও উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

তিনি বলেন, দেশের প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে পর্যায়ক্রমে নতুন স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি এসব সামগ্রীও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পরিবারের নারী প্রধানদের হাতে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে ৮ জুলাই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জানিয়েছিলেন, মেয়েদের ডিগ্রি বা অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভালো ফল করা ছাত্রীদের বৃত্তি দেওয়ার কথাও তিনি তখন জানান।

এদিকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরের বিষয়টি জুলাই মাসেই নিশ্চিত করা হয়েছিল। সফরে মৎস্য খাতের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার কথা জানানো হয়েছিল।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নারী শিক্ষার বিস্তার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে দেশের মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক অগ্রগতিকে আরও গতিশীল করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ