back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ৮টায় বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।

বুধবার (১২ আগস্ট) দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নতুন সময়সীমা নির্ধারণ করে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সিদ্ধান্তটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকে দেশের দোকান, শপিংমল ও মার্কেট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। নির্ধারিত সময়ের পর এসব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সরকারের নতুন নির্দেশনায় জরুরি সেবার প্রতিষ্ঠানগুলোকে ছাড় দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে- খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ও অন্যান্য জরুরি সেবার প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান নির্ধারিত রাত ৮টার সময়সীমার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের আলোকসজ্জা বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়সীমা মেনে চলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দোকান, মার্কেট ও শপিংমলের সময়সীমা নিয়ে একাধিকবার নির্দেশনা পরিবর্তন করা হয়েছে। চলতি বছরও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যার মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরু|খব

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

“মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই”

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

নথিপত্রের গরমিলে ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার!

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ এক হাজারের...

ফের ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বাংলাদেশের রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘর...

রাষ্ট্রপতি পদে কে? আজই খুলছে চূড়ান্ত সিদ্ধান্তের খাতা

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও...

আমিরাবাদে জনপ্রিয়তার আলোচনায় তরুণ নেতা মুসলিম উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য...

সর্বশেষ