প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের এই সফরকে ঘিরে চট্টগ্রামে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।
হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে। একই অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদেরও আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর উপহার ও ত্রাণ দেওয়ার কর্মসূচিও রয়েছে বলে জানিয়েছে বাসস।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি চলছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও বিদ্যুৎসংক্রান্ত বিভিন্ন দাবিও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। ফলে তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
আরু|খব



